২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন চবিতে

বিসিএসসহ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 10:41 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

রোববার ক্যাম্পাসে শহীদ মিনারের সামনে বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচিতে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেন।  

আন্দলনকারীদের একজন উদ্ভিদবিদ্যা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী লাজু আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোটা সংস্কার না হওয়া পর্যন্ত তাদের আন্দলন চলবে।

কোটাপ্রথা বাতিলের দাবিতে সোমবার বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর সংগ্রহ করা হবে।

এছাড়া ঢাকার কেন্দ্রীয় আন্দলনের সঙ্গে সমন্বয় করে আরো নতুন কর্মসূচি দেওয়া হতে পারে বলেও জানান তিনি।

প্রক্টর সিরাজ উদদৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধের নামে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তাই আন্দোলনরত শিক্ষার্থীদের ক্যাম্পাসের বাইরে যেতে বলা হয়।

উল্লেখ্য, বিসিএস সহ সরকারি চাকরীতে কোটা প্রথা সংস্কারের দাবিতে আন্দলন করছে চবির শিক্ষার্থীরা।