পিসিজেএসএসের জাতীয় সম্মেলনে নতুন কমিটি
সুধাসিন্ধু খীসাকে সভাপতি ও তাতিন্দ্র লাল চাকমাকে সাধারণ সম্পাদক করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) নতুন কমিটি গঠন করা হয়েছে।
চলমান সহিংসতার মধ্যে বুধবার (১০ জুলাই) থেকে শুক্রবার পর্যন্ত খাগড়াছড়িতে অনুষ্ঠিত জাতীয় সম্মেলন হল। এতে ৪১ সদস্যের এ কমিটি গঠিত হয়।
অন্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি রূপায়ন দেওয়ান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শক্তিমান চাকমা, সাংগঠনিক সম্পাদক বিমল কান্তি চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক কাকলী খীসা, ছাত্র বিষয়ক সম্পাদক সুধাকর ত্রিপুরা ও শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাথোয়াই অং মারমা।
এছাড়া কমিটিতে সাতজন উপদেষ্টা রাখা হয়েছে।
আধিপত্য বিস্তার নিয়ে সম্প্রতি পিসিজেএসএসের সন্তু ও এমএন লারমা গ্রুপ এবং ইউপিডিএফের বেশ কয়েকজন নেতাকর্মী খুন হয়েছেন।
