নোয়াখালীতে দুর্ঘটনায় নিহত ১
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইলের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
চরবাটা ইউনিয়নের সেন্টারবাজার এলাকায় শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনায় নিহত হন মো. আসাদুজ্জামান ওরফে আসাদ মেম্বার (৫০)।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাইসাকেলে স্থানীয় সেন্টারবাজার থেকে বাড়ি ফেরছিলেন আসাদ মেম্বার।
এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলটির সংঘর্ষ হলে দুই বাহনের আরোহীই আহত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আসাদ মেম্বারকে মৃত ঘোষণা করেন।
