২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার্তদের টাকা-চাল দেবে সরকার

উত্তরাঞ্চলের সাত জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য নগদ ৩৪ লাখ টাকা ও ১২০০ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2013, 04:26 PM

Updated : 13 Oct 2022, 02:53 PM

শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নগদ অর্থ ও চালের মধ্যে ঠাকুরগাঁও জেলায় ২০০মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা, দিনাজপুর জেলায় ২০০ মেট্রিক টন চাল ও পাঁচ লাখ টাকা, পঞ্চগড় জেলায় ২০০ মেট্রিক টন চাল ও পাঁচ লাখ টাকা, কুড়িগ্রাম জেলায় ২০০ মেট্রিক টন চাল ও পাঁচ লাখ টাকা, গাইবান্ধা জেলায় ২০০ মেট্রিক টন চাল ও পাঁচ লাখ টাকা, লালমনিরহাট জেলায় ১০০ মেট্রিক টন চাল ও দুই লাখ টাকা এবং নীলফামারী জেলায় ১০০ মেট্রিক টন চাল ও দুই লাখ টাকা দেয়া হচ্ছে।

ইতোমধ্যে সাত জেলায় এসব সহায়তা পাঠানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে উত্তরাঞ্চলের সাত জেলার অধিকাংশ নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলসহ অনেক এলাকা প্লাবিত হয়। দুর্গতরা স্থানীয় বিভিন্ন স্কুল ও  আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

বন্যার পানিতে ডুবে, বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠাকুরগাঁওয়ে ছয় জনের মৃত্যু হয়েছে।