বরগুনায় হরিণের মাংস ও চামড়া উদ্ধার
বরগুনার পাথরঘাটা উপজেলায় হরিণের মাংস ও চামড়া উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শুক্রবার ভোরে বলেশ্বর নদীর মোহনায় এ অভিযান চালানো হয় বলে কোস্ট গার্ড জানিয়েছে।
পাথরঘাটা কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. শহিদ জানান, চরদুয়ানী এলাকায় বলেশ্বর নদীর মোহনা থেকে ২০ কেজি হরিণের মাংস ও দুইটি চামড়া উদ্ধার করা হয়েছে।
তবে, এ সময় কাউকে আটক করা যায়নি।
তিনি বলেন, দুপুরে এ মাংস ও চামড়া বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।
