২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে প্রবাসীর লাশ উদ্ধার, স্ত্রী আটক

নিখোঁজের পাঁচদিন পর চাঁদপুরে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2013, 11:56 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের গাজী বাড়ি থেকে মাটি খুঁড়ে কলমতর গাজী (৪০) নামে সৌদি প্রবাসী ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ তার স্ত্রী শিল্পী বেগমকে (৩০) আটক করেছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, ৩ মাসের ছুটি নিয়ে কলমতর সম্প্রতি দেশে আসেন। গত ৭ জুলাই রাতে তিনি নিখোঁজ হয়েছেন দাবি করে স্ত্রী শিল্পী বেগম সদর মডেল থানায় একটি জিডি করেন।

পরে পুলিশ খোঁজ-খবর নিয়ে জানতে পারে এই ঘটনার সঙ্গে স্ত্রী শিল্পী বেগম নিজেই জড়িত।

জিজ্ঞাসাবাদে শিল্পী পুলিশকে জানিয়েছে, স্থানীয় এক যুবকের সঙ্গে সম্পর্কের জের ধরে কলমতরকে হত্যা করে মাটি চাপা দেয়া হয়।

কলমতর প্রায় ৭ বছর সৌদি আরবে ছিলেন। তিনি ১ মেয়ে ও ১ ছেলের জনক।