২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে দুর্ঘটনায় জগন্নাথের বাস, আহত ৩০

একটি মালবাহী ট্রাকের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2013, 11:05 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নারায়ণগঞ্জের খাদুন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে পুলিশ ও পরিবহন শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় আহত হয় আরো অন্তত দশজন।    

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোবারক হোসেন জানান, বৃহস্পতিবার বিকালে নরসিংদী যাওয়ার পথে খাদুন এলাকায় বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হন। ওই বাসে থাকা মোবারকও হাতে আঘাত পান। 

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় সড়কে প্রায় ৫০টি গাড়ি ভাংচুর করা হয়।

এক পর্যায়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। পরে পুলিশ লাঠিপেটা করে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় আহত হয় আরো দশ শিক্ষার্থী।

আহত শিক্ষার্থীদের নরসিংদী ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।