২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীর আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2013, 10:41 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

নিহত আইয়ূব চৌধুরী (৫১) বাকলিয়া থানার মাস্টারপুলের আমানত মঞ্জিলের বাসিন্দা।

বুধবার রাতে নিজ বাসায় এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বাকলিয়া থানার এসআই সামিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে তার স্ত্রী হোসনে আরা বেগমের সঙ্গে আইয়ূবের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে হোসনে আরা তার অণ্ডকোষ চেপে ধরলে তিনি অজ্ঞান হয়ে যান।

Image
Businessman found dead in CTG

Businessman found dead in CTG

এসআই সামিউর বলেন, পরে আইয়ূবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে হাসপাতাল থেকে তার লাশ বাসায় নিয়ে আসা হলেও হোসনে আরা পালিয়ে যায় বলে জানান তিনি।

বাকলিয়া থানার ওসি একেএমএস ইকবাল জানান, ওই দম্পতির তিন মেয়ে রয়েছে। তার মধ্যে বড় মেয়ে বিবাহিত এবং মেঝ মেয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী।

এঘটনায় নিহতের মেঝ মেয়ে তানজিনা বাদি হয়ে তার মা হোসনে আরার বিরুদ্ধে একটি মামলা করেছে বলে জানান ওসি ইকবাল।