আশুলিয়ায় শ্রমিকদের সংঘর্ষের পর কারখানায় ছুটি
আশুলিয়ায় একটি সোয়েটার তৈরির কারখানায় দুই কর্মকর্তাকে চাকরিচ্যুৎ করা নিয়ে শ্রমিকদের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে।
শিল্প পুলিশ-১ আশুলিয়া অঞ্চলের উপসহকারী পরিচালক আব্দুস সাত্তার জানান, আগের দিন কারখানার উৎপাদন ব্যবস্থাপক আব্দুল মান্নান ও উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলামকে চাকরিচ্যুৎ করে মালিকপক্ষ।
ওই দুই কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার দাবিতে সকাল ১০টার দিকে একদল শ্রমিক কারখানার ভিতরে বিক্ষোভ করে। এ সময় মালিকপক্ষের শ্রমিকরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এতে প্রায় ১৫ জন শ্রমিক আহত হন। তারা স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
