২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ট্রাক্টরচাপায় এনজিও কর্মকর্তা নিহত

রংপুর শহরে ট্রাক্টরচাপায় এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 12:17 PM

Updated : 23 Aug 2022, 11:09 AM

বুধবার বিকেল ৫টায় সিটি কর্পোরেশনের মাহিগঞ্জ ডিগ্রি কলেজের সামনে রংপুর-পীরগাছা সড়কে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম (৩৫) সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের জোড়ইন্দ্রা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। চট্টগ্রামে একটি এনজিওতে কর্মরত শফিকুল ছুটিতে বাড়িতে এসেছিলেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাহিগঞ্জ বাজার থেকে শফিকুল মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আফওয়াজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ  ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।