২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর মেয়রের ভার পেলেন বাবু

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পেয়েছেন প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 09:48 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

বুধবার দুপুরে দায়িত্ব নেন তিনবারের নির্বাচিত কাউন্সিলর বাবু। তবে এবারের নির্বাচনে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি।

নবনির্বাচিত মেয়র দায়িত্ব নেয়ারর আগ পর্যন্ত বাবু মেয়রের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী।

তিনি আরো জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনার পর দায়িত্ব গ্রহণের জন্য বাবুকে চিঠি পাঠানো হয়। সরকারের ওই সিদ্ধান্তের পর থেকেই বাবু ভারপ্রাপ্ত মেয়র।