২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে শিবির নেতা গ্রেপ্তার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 09:47 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

বুধবার দুপুরে এক সমাবেশ থেকে থেকে বীরগঞ্জ পৌর শাখা সভাপতি শাহিন ইসলামকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ।

বীরগঞ্জ থানার ওসি আরমান হোসেন জানান, বীরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি ঝটিকা মিছিল বের করে শিবির। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও শাহিনকে আটক করা হয়।

নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবৈধভাবে মিছিল ও সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ তা প্রতিহত করে এবং তাকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।