কলেজছাত্রী পারভীনা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
কলেজছাত্রী পারভীনা বেগম গণধর্ষণ ও হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে লালমনিরহাটের একটি আদালত।
মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুন্যালের বিচারক ওসমান হায়দার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম এলাকার আবুল হোসেনের ছেলে বাদশা হালিম (২৭), একই উপজেলার সিন্দুরমতি গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে মাহাবুব হোসেন (২৭) ও বাচ্চা মিয়ার ছেলে রশিদুল ইসলাম ওরফে রাশিদুল (২৫) এবং সিংঙ্গেরডাবরি গ্রামের তহির উদ্দিনের ছেলে আতাউর রহমান (২৫) ।
“দুদিন পর পঞ্চগ্রাম ইউনিয়নের রতিধর গ্রামের একটি পুকুর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পারভীনাকে গণধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে ময়না তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়।”
আইনজীবী জানান, এ ঘটনায় পারভীনার বড় ভাই শফিকুল ইসলাম বাদি হয়ে সদর থানায় তিনজনকে আসামিকে করে একটি মামলা করেন।
তিনি বলেন, পুলিশ ওইদিনই হালিম বাদশাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে হালিম বাদশার স্বীকারোক্তি মোতাবেক মাহাবুব, রশিদুল ও আতাউরকে গ্রেপ্তার করে পুলিশ।
