২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় ভেসে এলো চার লাশ

রাজশাহীর পদ্মা নদী থেকে এক নারীসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 01:10 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

মঙ্গলবার বিকেল ৪টার দিকে মহানগরীর মতিহার থানা পুলিশ শ্যামপুর পানি শোধণাগার এলাকা থেকে এসব লাশ উদ্ধার করে।

মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ জানান, দুপুরের পর পদ্মা নদীর শ্যামপুর পানি শোধণাগারের পাইপের ওপর আটকে যায় লাশগুলো। পরে স্থানীয়রা দেখে পুলিশে খবর দেয়।

তিনি বলেন, “তাদের কাউকে সনাক্ত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশগুলো উজান থেকে বন্যার পানিতে ভেসে এসেছে।”

লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানায়।