২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেয়েকে খুন করেছে বাবা’

নীলফামারীর সৈয়দপুরে মেয়েকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 08:18 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকায় এ ঘটনায় ওই ব্যক্তির এক ভাতিজা গুরুতর আহত হয়েছে।

আহত শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৈয়দপুর থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, সকালে চাঁদনগরের মাসুদ আলম সম্রাট (৪১) তার ১০ মাস বয়সী মেয়ে নিসাত পারভীন এবং ভাই আলমগীর কবীর সাজুর চার বছর বয়সী ছেলে শাহিনকে ধারালো বটি দিয়ে কোপায়।

এতে ঘটনাস্থলেই নিশাতের মৃত্যু হয়।