পল্লবীতে পুলিশের গুলিতে ‘ছিনতাইকারী’ আহত
রাজধানীর পল্লবী এলাকায় পুলিশি অভিযানে গুলিবিদ্ধ সন্দেহভাজন এক ছিনতাইকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার ভোরে পল্লবী ১২ নম্বর সেক্টরের বি-ব্লকের ঈদগা মাঠের কাছে এ ঘটনা ঘটে বলে জানান পল্লবী থানার ওসি আব্দুল লতিফ।
বাম পায়ে গুলিবিদ্ধ মাইনুদ্দিন আহমেদ সুজনকে (২৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
“পুলিশের দলটি ছিনতাইকারীদের সামনে পড়লে তারা পুলিশকে দা-চাপাতি দিয়ে আক্রমণ করার সময় পুলিশ শটগানের গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ সুজন ধরা পড়ে।”
তবে সুজনের সঙ্গীরা পালিয়ে যায় বলে ওসি জানান।
ঘটনাস্থল থেকে একটি দা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
