কালীগঞ্জে ১০ জামায়াত-শিবিরকর্মী গ্রেপ্তার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে পুলিশ ১০ জামায়াত-শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে।
সোমবার সন্ধ্যার আগে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- জামাল ইউনিয়ন জামায়াতের আমির বাবলু রহমান, নাকোপোতা গ্রামের বনি আমিন (২২), রবিউল ইসলাম (৪৭), ঝড়ু মণ্ডল (৬০), রাহেন আলি (৭২), রুহুল আমিন (৪০), শওকত অলি (৫০), পার খালকুলা গ্রামের শরিফুল ইসলাম (৫৫), বড় তালিয়ান গ্রামের ইউসুফ আলি (৫০) ও সাইফুল ইসলাম (৫০)।
কালীগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন জানান, জামায়াতের হরতাল চলাকালে বিষয়খালীতে গাছ কেটে সড়ক অবরোধ, মুক্তিযুদ্ধের ভাষ্কর্য ভাংচুর ও সহিংসতার মামলা তাদের গ্রেপ্তার দেখানো হবে।
