২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে বাস খাদে পড়ে নিহত ১, আহত ২৫

পটুয়াখালী সদর উপজেলায় বাস খাদে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২৫ বাসযাত্রী।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 12:41 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

সোমবার বিকালে ৪টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা সড়কের শরীফ বাড়ী এলাকায় আরেকটি বাসকে পাশ কাটাতে গিয়ে বাসটি খাদে পড়ে যায়।

নিহত মো. আসলাম ওই বাসের চালকের সহকারী।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাসটি কুয়াকাটা থেকে বরিশাল আসছিল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই আসলাম মারা যান।

আহতদের মধ্যে দুই শিশুসহ কয়েকজনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।