২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় বন্দুকযুদ্ধে নিহত ৪

ভোলার তজুমুদ্দিন উপজেলার একটি চরে জলদস্যুদের দুই পক্ষে বন্দুকযুদ্ধে চার জন নিহত হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 04:36 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

শনিবার সন্ধ্যার দিকে উপজেলার তেলিয়ারচরে এ সংঘর্ষ হয় বলে তজুমুদ্দিন থানার ওসি মাহবুবুর রহমান জানান।

নিহতরা হলেন- জয়নাল, জহির, সালাউদ্দীন ও রিয়াজ। তাদের বিরুদ্ধে ভোলা ও লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় অর্ধ শতাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি মাহবুবুর বলেন, মেঘনায় আধিপত্য বিস্তার নিয়ে  জলদস্যু গিয়াস ও স্পিকার বাহিনীর মধ্যে বিরোধ চলে আসছিল। সন্ধ্যার দিকে গিয়াস বাহিনী তেলিয়ারচরে গেলে স্পিকার বাহিনী বাধা দেয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।

“এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়।”

সংঘর্ষের পর ওই এলাকায় অভিযান চালিয়ে একটি বন্দুক, দুই রাউন্ড গুলি ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।