২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পথ দেখিয়েছেন মোহাম্মদ খালেদ’

দেশের ইতিহাসে অধ্যাপক মোহাম্মদ খালেদ এক অনন্য ব্যক্তিত্ব বলে মন্তব্য করেছেন  বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 04:24 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক ও সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মারক বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান খান বলেন,  মোহাম্মদ খালেদ বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

“দেশের বিভিন্ন কর্মকাণ্ডে চট্টগ্রামের কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের ভূমিকা ছিল লক্ষণীয়। সেক্ষেত্রে অধ্যাপক খালেদ অগ্রণী ভূমিকা পালন করেছেন। কর্তব্য, নিষ্ঠা ও নীতির প্রতি অবিচল থেকে সাংবাদিকতার ক্ষেত্রে তিনি এক অনুসরণীয় দৃষ্টান্তের অধিকারী। মুক্তবুদ্ধি চর্চার ক্ষেত্রেও তিনি আমাদের অগ্রপথিক।”

চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  মহসিন চৌধুরী, জ্যেষ্ঠ সহ-সভাপতি রাশেদ রউফ, অধ্যাপক খালেদের ছেলে মো. জহির বক্তব্য দেন।

এছাড়া খালেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন অধ্যক্ষ আনোয়ারা আলম।

চট্টগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ দীর্ঘদিন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক ছিলেন।