টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
টাঙ্গাইল সদর উপজেলায় ট্রাক ও কভার্ড ভ্যান সংঘর্ষে দুই গাড়ির চালকের সহকারী নিহত হয়েছে।
নিহত মামুন মিয়া (৩৫) ট্রাক চালকের সহকারী। তিনি সদর উপজেলার নগরজলফৈ এলাকার লেবু মিয়ার ছেলে।
মহাসড়ক পুলিশের এলেঙ্গা ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) সামছুল আলম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় বালু ভর্তি ট্রাকটি দাঁড়িয়েছিল। ঢাকাগামী ওষুধবাহী একটি কর্ভাডভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মামুন মারা যায়।
পরে ভ্যান চালকের সহকারীকে (৩০) মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হয়ে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
