২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজিপুরে নদীতীর রক্ষা বাঁধে ভাঙন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্মিত নদীতীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 10:19 AM

Updated : 25 Apr 2022, 06:57 PM

শনিবার মাইজবাড়ি এলাকায় যমুনার তীরে এ বাঁধের প্রায় ৫০ মিটার পানির তোড়ে ভেসে গেছে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পাউবোর স্থানীয় নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীল জানান, চলমান নদীতীর রক্ষা বাঁধের মাইজবাড়িতে ২নং প্যাকেজে ধ্বস দেখা দেওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

“আশা করি, বড় ধরনের কোনো সমস্যা হবে না,” বলেন তিনি।