সোনাইমুড়ী পৌরসভায় ভোট গ্রহণ চলছে
নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভায় ভোট গ্রহণ চলছে।
শনিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। পৌরসভায় মোট ভোটার ১৯ হাজার ৮২০ জন।
নির্বাচনে মেয়র পদে একজন নারী প্রার্থীসহ মোট সাত জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আটজন প্রার্থী লড়াইয়ে নেমেছেন।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নুরুল হক চৌধুরী চশমা প্রতীক নিয়ে এবং বিএনপি সমর্থিত প্রার্থী মোতাহের হোসেন মানিক (সাবেক মেয়র) দোয়াত-কলম প্রতীক নিয়ে মেয়র পদে লড়াই করছেন।
রিটার্নিং কর্মকর্তা হাসিনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।
