২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় বাসচাপায় টেম্পুযাত্রী নিহত

 নেত্রকোনার আটপাড়া উপজেলায় বাসচাপায় এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরো অন্তত ৫ জন আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 04:47 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নেত্রকোনা-আটপাড়া সড়কের সুমাইখালী সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ মিয়া (২৩) উপজেলার চানপুর সুনই গ্রামের বারেক মিয়ার ছেলে।

আহতদের মধ্যে উপজেলার গোয়ালজানা গ্রামের হাসেম মিয়া (৪০) ও সাবিনা আক্তারকে (৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া একই গ্রামের আহত হাদিছ মিয়া (৩৮), রুবেল (৭), সুনই গ্রামের রিপা (১২) ও কমলা আক্তারকে (১২) আটপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান আটপাড়া থানার ওসি সালেমুজ্জামান।

তিনি জানান, টেম্পুটি আটপাড়া থেকে জেলা শহরে আসছিল। অপরদিকে বাসটি নেত্রকোনা থেকে আটপাড়া যাচ্ছিল।