২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হদিস মিলেছে এফভি পাইলিনের

আন্দামান সাগরে থাইল্যান্ডের ফুকেট উপকূলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া ট্রলার এফভি পাইলিনের সন্ধান মিলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 03:51 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

আবুল হাসনাত আব্দুল্লাহ কোম্পানি লিমিটেডের ফিশিং ট্রলার এফভি পাইলিন গত বুধবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যাতে তিন জন বাংলাদেশি নাবিক রয়েছেন।

কোম্পানির মুখপাত্র প্রকৌশলী হেদায়েতুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রলারের বেতার যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে যাওয়ায় বুধবার থেকে তাদের সন্ধান জানা যাচ্ছিলো না। সকালে আমাদের অন্য একটি ট্রলারের সঙ্গে তাদের যোগাযোগ হয়।”

ওই ট্রলারের সবাই নিরাপদ আছেন জানিয়ে তিনি বলেন, ট্রলারটি ফুকেট উপকূল পার হয়ে চট্টগ্রাম বন্দরের দিকে এগোচ্ছে। ১১ জুলাই নাগাদ সেটি চট্টগ্রামে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, ট্রলারে ১০ জন নাবিক রয়েছেন। তাদের মধ্যে সাত জন থাইল্যান্ডের ও তিন জন বাংলাদেশি।

গত ২৮ জুন ব্যাংকক থেকে ট্রলারটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে।

এদিকে, সকালে জাহাজ মালিকদের পিঅ্যান্ডআই ক্লাবের প্রতিনিধি ক্যাপ্টেন মহীউদ্দিন আবদুল কাদের জানান, পাইলিন গত ৩ জুলাই ফুকেট উপকূলে বৈরী আবহাওয়া ও প্রবল ঢেউয়ের কবলে পড়ে।

এর একদিন পর বৃহস্পতিবার ঝড়ো বাতাস ও প্রবল ঢেউয়ের কবলে পড়ে ১৭ জন আরোহী নিয়ে ‘এমভি হোপ’ নামে একটি বাংলাদেশি জাহাজ ফুকেট উপকূলে কাত হয়ে যায়। জীবন বাঁচাতে আরোহীরা জাহাজ ছেড়ে লাইফ বোটে চড়ে সাগরে নামেন।

ওই জাহাজের নয় নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার হয়েছে একজনের।

পুরনো খবর:

থাইল্যান্ড উপকূলে নিখোঁজ আরো ৩ বাংলাদেশি