২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

বরিশালের উজিরপুর উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 09:36 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

নিহত মুন্না (৭) উপজেলার ষোলক এলাকার দিনমজুর জামাল সরদারের ছেলে। সে ষোলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে খেলতে গিয়ে বাড়ির পাশে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তড়িতাহত হয় মুন্না। তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।