২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদোন্নতির দাবিতে সরকারি কর্মচারীদের কর্মসূচি

চাকরি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার দাবিতে কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 09:20 AM

Updated : 25 Apr 2022, 06:56 PM

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি চট্টগ্রাম জেলা শাখার ডাকে বৃহস্পতিবার সকাল থেকে এ কর্মবিরতি চলছে।

এর আগে গত সোম, মঙ্গল ও বুধবার চট্টগ্রামে দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করে সরকারি কর্মচারী। তবে এদিন পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে তারা।

কালেক্টরেট সহকারী সমিতি চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি স্বদেশ শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনারের দপ্তরে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত এবং বেতন স্কেল বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করছেন তারা।

তিনি বলেন, ভূমি অফিস, পুলিশসহ বিভিন্ন বিভাগে অফিস সহকারী পদমানের কর্মচারীদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হলেও তাদের ক্ষেত্রে তা হয়নি।

এই আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ৬ জুলাই রাজধানীতেও কেন্দ্রীয়ভাবে কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।