২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালীগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের জেল

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় এক যুবককে ১ বছরের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 04:22 PM

Updated : 25 Apr 2022, 06:56 PM

মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবা শারমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ শাস্তি দেন।

দ-প্রাপ্ত মো. শামীম (২৪) উপজেলার চৌড়া ডাক্তারবাড়ি এলাকার শাহজাহান হোসেনের ছেলে।

বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমতাজ উদ্দিন জানান, দুপুরে বাড়ি যাওয়ার পথে শামীম স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে। পরে লোকজন ধরে তাকে স্কুলে নিয়ে আসে।

স্কুল থেকে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়।

ভ্রাম্যমাণ আদালত শামীমকে এক বছরের কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদ- দেন বলে জানান কালীগঞ্জ থানার ওসি নাজমুল হক ভূঁইয়া।

তিনি জানান, তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।