মাদারীপুরে বাসচাপায় শ্রমিকদল নেতা নিহত
মাদারীপুরের শিবচর উপজেলায় বাসচাপায় শ্রমিকদলের স্থানীয় এক নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সন্ন্যাসীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোতাহার হোসেন হাওলাদার সন্ন্যাসীরচর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক ছিলেন।
শিবচর থানার পরিদর্শক আবুল খায়ের জানান, বেলা ১২টার দিকে কাওড়াকান্দি ঘাট থেকে ছেড়ে আসা একটি বাসের চাপায় ঘটনাস্থলে মোতাহার নিহত হন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দুঘণ্টা মাহসড়কটি অবরোধ করে রাখে।
এতে মাহসড়কে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
দুর্ঘটনার পর বাসসহ চালক পালিয়ে গেছে।
