‘শিবিরের’ বোমায় ৮ পুলিশ আহত
হরতালের আগের দিন চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের মিছিলের সময় ছোড়া হাতবোমা বিস্ফোরণে সদর থানার ওসিসহ আট পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহত এসআই রওশন কবির জানান, মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশকে লক্ষ্য করে শিবির কর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন পুলিশ সদস্যরা।
আহত অন্যরা হলেন- ওসি বজলুর রশিদ, এসআই মনির, এসআই সাইদুর, এসআই দুলাল, এএসআই মুকুল এবং কনস্টেবল খাইরুল ও আবু বক্কার।
পরে ওসিসহ আহত আটজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এসআই রওশন জানান ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি।
