২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বাসচাপায় পুলিশ কনেস্টেবল নিহত

মানিকগঞ্জ শহরে বাসচাপায় পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 08:00 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মঙ্গলবার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনায় নিহত হাবিবুর রহমান বিশ্বাস (৫৫) মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে ওয়্যারলেস অপারেটর পদে কর্মরত ছিলেন।

তিনি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কৌড়ি গ্রামের ফুল মিয়া বিশ্বাসের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে হাবিবুর রহমান সাভারে তার এক আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন।

এ সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাশ ময়নাতদন্ত শেষে মানিকগঞ্জ পুলিশ লাইনসে রাখা হয়েছে।

ওসি শফিকুল আরো জানান, বাস ও এর চালক বাদল হোসেনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।