২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘নওয়াজ-মনমোহন বৈঠক সেপ্টেম্বরে’

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং চলতি বছরের সেপ্টেম্বরে পরস্পরের সঙ্গে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 07:58 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তারা মিলিত হবেন বলে নওয়াজের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ মঙ্গলবার জানিয়েছেন।
পাকিস্তানের সংবাদপত্র দ্য ডন এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
ব্রুনেই এ চলমান আসিয়ানের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গে ২০ মিনিট বৈঠক করার পর এক বিবৃতিতে সারতাজ আজিজ এ তথ্য জানান।
বৈঠকে প্রতিবেশী এই দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক সম্পর্কের উন্নয়নে করণীয়সহ অন্যান্য বিষয়ে কথা বলেন।
বৈঠকের পর আজিজ সাংবাদিকদের জানান, চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও প্রধানমন্ত্রী মনমোহন সিং বৈঠকে মিলিত হবেন বলে আশা করা যায়।