ফরিদপুরে ফরমালিনযুক্ত আম জব্দ, জরিমানা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফরমালিনযুক্ত আম বিক্রির অভিযোগে আট ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে সদরের বিশ্বরোড মোড় ও বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে এসব আম জব্দ করা হয়।
ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়ন্তী রূপা রায় সাংবাদিকদের জানান, ফরমালিনযুক্ত আম বিক্রির অভিযোগে আট ব্যবসায়ীকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসব আম পরে বিনষ্ট করে ফেলা হয়।
