২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পলিটেকনিকের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক লাঞ্ছিত ও ভাংচুরের ঘটনায় ৯ ছাত্রের বিরুদ্ধে মামলা করেছে কর্তৃপক্ষ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 11:39 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

সোমবার দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।

মামলার কলেজ শাখা ছাত্রলীগ নেতা আরিফ হোসেন (২০), মাহমুদুল হাসান (১৯), সাদ্দাম হোসেন (২১), জহির প্রধান (২০), শামীম মিয়াজী (২০), রাসেল হোসাইন খান (১৯), সোহাগ হোসাইন (১৯), মহসিন খান (২০) ও কামরুল হাসানকে (১৯) আসামি করা হয়েছে।

কচুয়া থানার ওসি আলমগীর হোসেন মজুমদার সাংবাদিকদের জানান, গত ২৯ জুন কনস্ট্রাকশন বিভাগের খণ্ডকালীন শিক্ষক আবু বাসেদ পলাশকে লাঞ্ছিত এবং রোববার কলেজের শিক্ষক-কর্মচারীদের অবরুদ্ধ ও ভাংচুরের ঘটনায় এ মামলা করা হয়।

এ ঘটনার পর থেকেই কলেজে ক্লাস বন্ধ রয়েছে।

সকালে সাধারণ শিক্ষার্থীরা ক্লাশ চালুর দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।