নেত্রকোনায় প্রতিমা ভাংচুর
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় একটি কালী মন্দিরের তিনটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
রোববার রাতে পৌর শহরের লেংগুরা এলাকায় এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, রাতের কোনো এক সময় মন্দিরের কালী, শিব ও শীতলা প্রতিমার মাথা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ইন্দ্রমোহন দাস নিজ বাড়ির এই মন্দিরে পূজা দিতে গিয়ে মন্দিরের দরজা ভাঙা দেখেন।
এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান ওসি।
