২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন বিকল, ৩ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল চালু

কুমিল্লায় একটি ট্রেন বিকল হয়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ আবার চালু হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 05:08 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

কুমিল্লা রেল স্টেশনের সহকারী প্রকৌশলী হামিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুড়িচং উপজেলার সদর রসুলপুর স্টেশনের কাছে ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী  ডাউন মেইল ট্রেনের হ্যাগার আই বোল্ট ভেঙে গেলে ট্রেনটি বিকল হয়ে যায়।

ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে যন্ত্রাংশ ঠিক করলে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এই সময়ে ঢাকাগামী তুর্ণা নিশিথা ও মেইল ট্রেন ওয়ান আপ কুমিল্লা রেল স্টেশনে  এবং সিলেটগামী সমতট লাকসাম স্টেশনে আটকা পড়ে।