নোয়াখালীতে ‘ফেনসিডিল বিক্রেতা’ আটক
নোয়াখালী সদরে ফেনসিডিল বিক্রেতা সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার রাত ১১টার দিকে জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়াম এলাকায় নিজ বাড়ি থেকে মাসুদ রানাকে আটক করা হয়।
তার কাছ থেকে ২৪ বোতল ফেনসিডিল ও চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম শাহ নেওয়াজ বলেন, আটক মাসুদ রানা দীর্ঘদিন ধরে পাশের জেলা কুমিল্লা থেকে ফেনসিডিল এনে নোয়াখালীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন।
তিনি মাদক বিক্রেতা চক্রের সদস্য বলেও এই পুলিশ কর্মকর্তা জানান।
এ ব্যপারে মামলার হয়েছে।
