নির্মাণকাজে অনিয়ম: রংপুরে স্কুলের কাজ বন্ধ
নির্মাণকাজে অনিয়মের অভিযোগে রংপুরের পীরগাছা উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের কাজ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
সুখানপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ঢালাই কাজে রড ব্যবহার না করার অভিযোগে স্থানীয়দের বিক্ষোভের মুখে রোববার বিকালে কাজ বন্ধ করে দেয় উপজেলা প্রকৌশলীর দপ্তর।
পীরগাছা উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপ-সহকারী প্রকৌশলী মোত্তালেব হোসেনের উপস্থিতিতে রড ছাড়া ঢালাই করার বিষয়টি জানতে পেরে কাজ বন্ধ করে দিয়েছি।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাহিদা কবির বলেন, জাতীয় শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা প্রকৌশলীর দপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু হয় ৩১ মার্চ।
তিনি অভিযোগ করেন, কার্যাদেশ পাওয়া ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করছিলো। এমনকি ২৭ জুন ভবনটির ছাদের কিছু রড ছাড়াই ঢালাই করা হয়।
নাহিদা বলেন, “এর প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকরা রোববার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে।”
ঠিকাদার মোস্তাফিজার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার অনুপস্থিতিতে মিস্ত্রি ও সাইড ম্যানেজার ঢালাই থেকে রড সরিয়েছে।
