২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজস্ব পতাকা পাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 06:14 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা প্রবর্তনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে একটি সংবিধির অনুমোদন দেয়া হয়েছে।

শনিবার গাজীপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পঞ্চদশ সিনেট অধিবেশন বসে।

অধিবেশনে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় পতাকা সংবিধি-২০১৩’, নতুন অর্থ বছরের বাজেট ও ২০১২-১৩ অর্থ বছরের সংশোধিত বাজেট অনুমোদিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও সিনেটের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন-অর-রশিদ -এর সভাপতিত্বে অধিবেশনে ৬৯ জন সদস্য উপস্থিত ছিলেন।