পথশিশুদের জন্য আম উৎসব
পথশিশুদের জন্য সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আম উৎসব করেছে একটি ফেসবুক গ্রুপ।
‘পথশিশুরা উঠবে হেসে, রঙিন আমের বাংলাদেশে’ স্লোগান নিয়ে উৎসবের আয়োজন করে ফেসবুক গ্রুপ ‘আমরা খাঁটি গরীব’।
এ উৎসবের অংশ হিসেবে তারা সারাদিন পথশিশুদের মাঝে আম বিতরণ করেন।
সকাল ৯টায় গ্রুপের স্বেচ্ছাসেবীরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হন।
গ্রুপের সদস্য মমতাজ আনার মুন্নী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহীদ মিনার থেকে ট্রাকভর্তি আম নিয়ে সকাল ১০টায় বাগবাড়ি শিশু পরিবার, ১১টায় বাগবাড়ি সোনামনি নিবাস, ১২টায় শেখঘাট বাক ও শ্রবণ প্রতিবন্ধী কেন্দ্র ও ১টায় রায়নগর শিশু পরিবারে শিশুদের মাঝে আম বিতরণ করা হয়।
দুপুরের পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকার পথ শিশুদের স্কুল ‘কিন’ এর শিক্ষার্থীদের মাঝে আম বিতরণ করা হয়।
দিনব্যাপী এই উৎসবে ৬৫০ জন পথশিশুর মাঝে ৪০০ কেজি আম বিতরণ করা হয় বলে জানান মুন্নী।
‘আমরা খাঁটি গরীব’ এর অন্যতম অ্যাডমিন রাকিব কিশোর জানান, সিলেটসহ ঢাকা, খুলনা ও রংপুর বিভাগীয় শহরে সাড়ে সাত হাজার পথশিশু নিয়ে এই আম উৎসব পালন করা হয়।
গ্রুপের ঢাকার সদস্য রেদওয়ান রিদন জানান, সকাল ৮টায় কলাবাগান থেকে শুরু করে গাবতলী বাসস্ট্যান্ড, মোহাম্মদপুর টাউনহল মার্কেটে, মিরপুর মাজার রোড, কমলাপুর রেল স্টেশন, মতিঝিল, গোপীবাগ, সুত্রাপুর বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী, খিলগাঁও ফ্লাইওভার, পল্টন মাঠ, হাইকোর্ট প্রাঙ্গণ, ঢাকা বিশ্ববিদ্যালয়, চন্দ্রিমা উদ্যান, রায়ের বাজার স্মৃতিসৌধ, মিরপুর বেড়ীবাঁধ এবং পুরাণ ঢাকার ১০টি স্কুলের প্রায় ২০০০ পথশিশুর মাঝে দুইটি করে আম বিতরণ করা হয়।
গ্রুপের খুলনার সদস্য আহসান হক জানান, সোনাডাঙ্গা, বয়রা, রূপসার চর, রেল স্টেশন, রূপসা ব্রিজের নিচে লবনচোরা, মহানগরীর রাস্তায় রাস্তায় প্রায় ২২০০ পথশিশুর মাঝে ১৪৮০ কেজি বিতরণ করে দিনব্যাপী আম উৎসব পালন করা হয়।
রংপুরের সদস্য মাহমুদুল হাসান মাসুদ জানান, সকাল নয়টায় পাবলিক লাইব্রেরী থেকে যাত্রা শুরু করে কারমাইকেল, লালবাগ, নুরপূর, শালবন, নিউজুম্মাপাড়া, হনুমান তলা, চিড়িয়াখানা, সুরভী উদ্দ্যান সহ বিভিন্ন জায়গায় এবং চারটি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯৫০ জন শিশুর মাঝে ৬৫০ কেজি বিতরণ করে উৎসব করা হয়।
এছাড়া রোববার চট্টগ্রামের ১১৫০ জন পথশিশুর মাঝে ৭০০ কেজি আম বিতরণ করা হবে বলে জানান চট্টগ্রামের সদস্য জুয়েল দেব।
‘আমরা খাঁটি গরীব’ গ্রুপের অ্যাডমিন রাকিব কিশোর আরো জানান, ২০০৯ সালের ২৭ নভেম্বর থেকে
