‘সাধারণসভা’ নিয়ে ঢাবি শিক্ষক সমিতিতে উত্তেজনা
সাধারণসভা আহ্বানকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে আওয়ামীলীগ-বাম সমর্থিত নীলদল এবং বিএনপি-জামায়াত সমর্থিত সাদাদল।
ঢাবি ‘ক’ ইউনিটের সাক্ষাৎকার ২ডিসেম্বর শুরু
"অতএব শিক্ষকদের বৃহত্তর স্বার্থে সমিতির গঠনতন্ত্র সমুন্নত রাখা এবং শিক্ষকদের মধ্যে সর্বোচ্চ সংহতি ও ঐক্য অটুট রাখার প্রত্যয়ে সমিতির সাধারণ সম্পাদক আহুত আজকের সভা বাতিল করা হলো।"
অপরদিকে সাদা দলের শিক্ষক ও সমিতির সাধারণ সম্পাদক মামুন আহমেদ বলেন, তিনি সভাপতির অনুমতিক্রমেই শনিবারের সভা আহ্বান করেছেন। সাধারণ সভা হবেই বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সমিতির সাধারণ সভা আহ্বানের সম্পূর্ণ এখতিয়ার সাধারণ সম্পাদকের। তবুও আমি সভা নিয়ে তার সঙ্গে আলোচনা করি। তিনি তখন সম্মিতি দিলেও এক অদৃশ্য কারণে তা অস্বীকার করছেন।"
বিকাল ৫টায় পূর্বনির্ধারিত সমনুযায়ীই অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। তবে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত সভা শুরু হয়নি। শিক্ষক ক্লাবে উপস্থিত দুই দলের শিক্ষকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
