জাল মুক্তিযোদ্ধা সনদ তৈরি, গ্রেপ্তার ১
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে জাল মুক্তিযোদ্ধা সনদ তৈরি চক্রে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বাবুল মিয়া ওরফে বাবলুকে গ্রেপ্তার করা হয়। বাবলু উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা।
চক্রটি নকল মুক্তিযোদ্ধা সনদ দিয়ে বাংলাদেশ পুলিশে চাকরি দিয়ে আসছিল বলে পুলিশ জানিয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, বাবলুর বিরুদ্ধে ২০১১ সালে ৫ নভেম্বর ঢাকার গেন্ডারিয়া থানায় প্রতারণা মামলা হলে তিনি পুলিশ বাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেন।
অর্থের বিনিময়ে ভুয়া সনদ তৈরি করে পুলিশের কন্সস্টেবল পদে মুক্তিযোদ্ধা কোটায় চাকুরি দেয়ার চক্রের সঙ্গে জড়িত ছিলেন তিনি।
এ সংক্রান্ত বিষয়ে তার বিরুদ্ধে মামলাও রয়েছে বলে ওসি জানান।
