পটুয়াখালীর জামায়াত সেক্রেটারি গ্রেপ্তার
জামায়াতে ইসলামীর পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানিয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের টাউন বহালগাছিয়া এলাকার বাড়ি থেকে জামায়াত নেতা আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ যখন অভিযান চালায় তখন কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন আব্দুস সালাম। তবে, তার সঙ্গে থাকা অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।”
সালামের বিরুদ্ধে সদর থানায় মামলা রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা মনির।
