রাসিকে একটি কেন্দ্রে পুনঃভোট শনিবার
রাজশাহী সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডে একটি কেন্দ্রে আবার ভোট হবে শনিবার।
ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নষ্ট হয়ে যাওয়ায় এ কেন্দ্রের ফলাফল স্থগিত ছিল।
রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার জানান, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের এই কেন্দ্রে শুধু সাধারণ কাউন্সিলর পদে পুনরায় ভোট গ্রহণ করা হবে।
তবে ইভিএমে নয়, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে ব্যালট পেপারে।
তিনি বলেন, গত ১৫ জুন নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনার সময় এ কেন্দ্রের একটি বুথে ইভিএম নষ্ট হয়ে যাওয়ায় ফলাফল ঘোষণা স্থগিত করা হয়।
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে মোট ভোটার ২৪১৮। এই কেন্দ্রের সাতটি বুথের মধ্যে ছয়টি বুথের ফলাফলে সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী আবদুল হামিদ ১৫২ ও এসএম মাহবুবুল হক পাভেল এক হাজার ১৯৯ ভোট পান।
এই একটি বুথ বাদে আবদুল হামিদ মোট ১৮৮৮ এবং পাভেল ১৭৬৭ ভোট পান।
