সম্পত্তির হিস্যা চান প্রয়াত সাংসদের স্ত্রী
স্বামীর দিয়ে যাওয়া সম্পত্তির হিস্যা দাবি করেছেন ভোলার প্রয়াত সাংসদ নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী সোহানা ইসলাম রিংকু।
শুক্রবার ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবি জানান।
গত বছরের ২৮ নভেম্বর অসুস্থ হয়ে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের আওয়ামী লীগ দলীয় এই সাংসদ মারা যান।
লিখিত বক্তব্যে সোহানা ইসলাম রিংকু বলেন, ২০০৬ সালের ১৬ জানুয়ারি তার সঙ্গে নজরুল ইসলামের বিয়ে হয়।
তাদের ১১ মাস বয়সী একটি মেয়ে রয়েছে। গত বছরের ২৮ নভেম্বর ঢাকা ল্যাব এইড হাসপাতালে নজরুল মারা যান।
এছাড়া উপজেলার চকবাজারে দুটি টিনসেড ঘর, একটি সিনেমা হল, চর লামছি ধলী মৌজায় একটি করাত কল এবং মুমূর্ষু অবস্থায় একটি অছিয়তনামায় আরো কিছু সম্পত্তি লিখে দিয়ে যান।
তিনি বলেন, কিন্তু তার মৃত্যুর পর প্রয়াত সাংসদের প্রথম স্ত্রী, তার ছেলে, দুই মেয়ে ও তাদের স্বামীরা তাকে (রিংকু) কোনো সম্পত্তিই ভোগ করতে দিচ্ছেন না।
পারিবারিক ও সামাজিকভাবে চেষ্টা করেও ফয়সলা করা যায়নি।
তিনি সম্পত্তি ফিরে পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
