দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত
মৌলভীবাজারের কমলগঞ্জে সীমান্ত ফাঁড়ির কাছে টহলরত অবস্থায় দুর্ঘটনায় এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার এ দুর্ঘটনায় নিহত হন সিপাহী (ব্যাচ নং-৭২২১৬) আবদুল আজিজ (২৭)।
বর্ডর গার্ড বাংরাদেশের (বিজিবি) ১৪ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিপাহী আজিজ বিজিবির কমলগঞ্জ উপজেলার চাপলাপুর বিওপি সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন।
তিনি বলেন, সকাল ৯টার দিকে সীমান্ত ফাঁড়ির কাছে রাস্তায় মোটরসাইকেল চালিয়ে টহল দিচ্ছিলেন আজিজ।
মনু নদীর কালভার্টের ওপর দিয়ে যওয়ার সময় পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
