২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদক চেয়ারম্যান হলেন বদিউজ্জামান

বর্তমান কমিশনার মো. বদিউজ্জামানকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 05:24 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

এর পাশাপাশি কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. নাসিরউদ্দীন আহমেদ।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।

গোলাম রহমান বিদায় নেয়ার পর বদিউজ্জামান দুদকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনের চেয়ারম্যান হিসেবে বদিউজ্জামানের বেতন, আর্থিক সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের সমান হবে।

অবসরপ্রাপ্ত সচিব নাসিরউদ্দীন এনবিআর চেয়ারম্যান হিসেবে কয়েক মাস আগে অবসরে যান।

তিনি হাই কোর্ট বিভাগের একজন বিচারকের সমান মর্যাদা পাবেন।