২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ভটভটিচাপায় প্রকৌশলী নিহত

শেরপুর সদর উপজেলায় ভটভটিচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 10:26 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

নিহত প্রকৌশলী আবু তালেব (৬০) শেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক উপসহকারী।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে শেরপুর-জামালপুর সড়কের ছয়ঘরিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রকৌশলী তালেব সরকারি চাকরি থেকে অবসরগ্রহণের পর জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছিলেন।

কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে শেরপুরের বাসায় ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। দ্রুত তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরপুর সদর থানার ওসি মো. মাজহারুল করিম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।

প্রকৌশলী তালেব শেরপুর শহরের গৌরিপুর এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি শ্রীবরদী উপজেলার কারারপাড় গ্রামে।