মহেশখালীতে সংঘর্ষে যুবক নিহত
কক্সবাজারের মহেশখালী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হন অন্তত তিন জন।
মঙ্গলবার হোয়ানক এলাকায় এ সংঘর্ষে নিহত কামালের (৩০) বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তদেরও পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মহেশখালী থানার ওসি হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে পাহাড়ি জমি দখল নিয়ে দুদলের সংঘর্ষ শুরু হয়।
আহতদের মধ্যে কামালকে মহেশখালী হাসপাতালে নেয়া হয়। বেলা ১টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
