সাঁথিয়ায় দুর্ঘটনায় নিহত ১
পাবনার সাঁথিয়ায় যাত্রীবাহী নছিমন উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন তিন জন।
সোমবার সকাল ১১টার দিকে মাধবপুর-বেড়া সড়কের বোয়াইলমারীতে এ দুর্ঘটনায় হতাহতরা সবাই ওই নছিমনে যাত্রী বলে পুলিশ জানিয়েছে।
নিহত আব্দুস সাত্তার (৪৫) সিরাজগঞ্জের শাহজাদপুরের বারারবিলা গ্রামের প্রয়াত সেলিম প্রামাণিকের ছেলে।
সাঁথিয়া থানার ওসি শাহিদ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্যালো ইঞ্জিনচালিত এই যানটি (নছিমন) বেড়া থেকে পাবনা যাচ্ছিল।
পথে বোয়াইলমারীতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে নছিমনটি রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান সাত্তার। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
